ইবিতে ছাত্রলীগের উদ্যোগে নবীনদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
নবীনদের মাঝে 'অসমাপ্ত আত্মজীবনী' বিতরণ

নবীনদের মাঝে 'অসমাপ্ত আত্মজীবনী' বিতরণ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নবীন শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে 'অসমাপ্ত আত্মজীবনী' বিতরণ করেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মাঝে প্রায় ৭০ টি বই বিতরণ করেছে বলে জানান আয়োজকরা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মহান ভাষার মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের "মৃত্যুঞ্জয়ী মুজিব" ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের উদ্যোগে নবীনদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর জীবনের প্রতিচ্ছবি। এই বই পাঠের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বদেশের প্রতি একজন নাগরিকের দায়িত্ববোধ ও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারবো। নবীন শিক্ষার্থীরা যেন বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে ও তার আর্দশকে ধারণ করতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ আছে ১৭ হাজার ১৬১টি, প্রজাতি ২৭৭
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকে ৭৪ হাজার ৬৭৮ পদে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন…
  • ০২ জুলাই ২০২৬
ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬
মাঠভরা করলা, বাজারে নেই দাম—বিপাকে যশোরের কৃষক
  • ০২ জুলাই ২০২৬