জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন নিয়োগ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদে নতুন দুজন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ ফ্রেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ৬ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হবে। এ কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২ (৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফিনান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়াকে পরবর্তী দুই বছরের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

অপর অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ৩ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হবে।

এ কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২ (৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬
৩৩ শতাংশ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না: শিক্ষাম…
  • ০২ জুলাই ২০২৬