কনসার্টকে ঘিরে কুবি ক্যাম্পাসে গাঁজার আসর

৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

© টিডিসি ফটো

নতুন বছর উপলক্ষ্যে ‘হ্যাপি নিউ ইয়ার কনসার্টকে’ ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেন্ট্রাল ফিল্ডে গাঁজাসহ বিভিন্ন মাদকের আসর বসতে দেখা গেছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হওয়া কনসার্টে এমন আসর বসলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধে মাদকসেবন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে প্রকাশ্যে গাঁজা সেবনের জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করে কুবি শিক্ষার্থী ইরফানুল ইসলাম বলেন, বহিরাগতরা মাদকদ্রব্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছে তাই এমনটা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এমন কনসার্টের আয়োজন করা দরকার ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

সাইফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার হবে তা স্বাভাবিক। কিন্তু এটা কেমন সংস্কৃতি জানি না! একদিকে গান চলতেছে অন্য দিকে গোল হয়ে বসে গাঁজার আসর চলতেছে। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য অস্বস্তিতে পড়তে হচ্ছে। প্রশাসনের এদিকে দেখার উচিত ছিল।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মার্জিয়া সুলতানা মুন বলেন, মাদকসেবীদের কারণে একদিকে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশ; আরেক দিকে অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষক-শিক্ষার্থীদের পড়তে হচ্ছে অস্বস্তিকর অবস্থায়। এমনকি পরিবারের লোকজনকে নিয়ে এসেও বিব্রত হতে হচ্ছে আমাদের।

কুবির সেন্ট্রাল ফিল্ডে অবাধে মাদকসেবনের পরেও প্রক্টরিয়াল বডির অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমাদের সামনে এখনো কাউকে মাদক সেবন করতে দেখিনি। কাউক পেলে আমরা ব্যবস্থা নিবো। প্রক্টরিয়াল বডির সদস্যরা মাঠে বিষয়টি দেখছেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9