চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমি

২৬ জানুয়ারি ২০২৪, ১০:১৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
রেজওয়ানা ইয়াসমিন হিমি

রেজওয়ানা ইয়াসমিন হিমি © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ানা ইয়াসমিন হিমি (২৬) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকার সাভারের সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় 

পাঁচতলার ওপর থেকে পড়ে গিয়ে দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হিমি। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৪তম আবর্তন)  শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তাঁর বাবার নাম আব্দুল হাশিম। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ জোহর জানাযার নামাজ শেষে নেত্রকোনার চন্দ্রপুর গ্রামে তাঁর দাফনকাজ সম্পন্ন হয়। হিমির দুলাভাই আসলাম হোসেন জানান, দেড় বছর আগে পাঁচতলার ওপর থেকে পড়ে গিয়ে দীর্ঘদিন প্যারালাইজড ছিলেন হিমি। সুস্থতার পথেই এগোচ্ছিলেন। কিন্তু শেষমেশ তাঁকে জীবনযুদ্ধে হেরে যেতে হলো।

এদিকে হিমির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নজরুল বিশ্ববিদ্যালয়ে। হিমির মৃত্যুতে শোক জানিয়েছে তাঁর শিক্ষক-সহপাঠীরা।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬