মুচলেকা দিয়ে ছাড়া পেল বিকাশ-ভিআইপি পরিবহন

২২ জানুয়ারি ২০২৪, ০৯:২২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

ভবিষ্যতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের হয়রানি না করার শর্ত দিয়ে মুচলেকা দিয়েছে বিকাশ ও ভিআইপি পরিবহনের মালিকপক্ষ। একইসাথে পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য নিবিড় পর্যবেক্ষণ করা হবে বলেও অঙ্গীকার করেন তারা।

সোমবার (২২ জানুয়ারি) নিউমার্কেট থানায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে ভিআইপি পরিবহনের রুট ইনচার্জ মো. মজিবুর রহমান ও বিকাশ পরিবহনের রুট ইনচার্জ মো. সামছুল আলমের সই করা মুচলেকায় এমন অঙ্গীকার করেন তারা।

আরও পড়ুন: ঢাকা কলেজের জুনিয়ররা মিলে পেটালেন সিনিয়র শিক্ষার্থীকে

মুচলেকায় আছে, সোমবার ২২ জানুয়ারি ভিআইপি পরিবহণ ও বিকাশ পরিবহনের বাসের স্টাফদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের সাথে হাফ ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ভিআইপি পরিবহণ ও বিকাশ পরিবহণ এর দুটি বাস আটক করেন। পরবর্তীতে আমরা ছাত্র প্রতিনিধির সাথে আলোচনা করে জানতে পারি যে, এই বাসগুলোতে চলাচলের সময় তারা কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন।

সেগুলো হচ্ছে—

১. গণপরিবহনে শিক্ষার্থী নিতে না চাওয়া।

২. হাফ ভাড়া নিতে না চাওয়া।

৩. পরিবহণ কর্মচারীদের শিক্ষার্থীদের প্রতি নেতিবাচক আচরণ।

৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করা বাসে হাফ ভাড়া নিতে না চাওয়া।

৫. গাড়িতে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা না থাকা।

আমরা এই অভিযোগগুলো আমলে নিয়ে ভিআইপি পরিবহণ ও বিকাশ পরিবহনের পক্ষে অঙ্গীকার করছি যে, ভবিষ্যতে উল্লিখিত কোন ঘটনা যেন আবার না ঘটে সে বিষয়ে সচেতন থাকব। আর যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সংশ্লিষ্ট থানা, বাস মালিক সমিতি ও ছাত্র প্রতিনিধির সাথে আলাপ-আলোচনার জন্য সচেষ্ট থাকব।

ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9