থাইল্যান্ডের কোম্পানির বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রামে পারফর্ম করবে হাবিপ্রবি'র ব্যান্ডদল

২১ জানুয়ারি ২০২৪, ১০:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ব্যান্ড দল সিপি বাংলাদেশ লিমিটেড থেকে পারফর্ম করার জন্য আমন্ত্রণ পেয়েছে। থাইল্যান্ডের কোম্পানিটির বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রাম রবিবার (২২ জানুয়ারি) সংস্থাটির ফুড প্রসেসিং ইউনিট, ত্রিশাল ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত ব্যান্ড দলটির নাম আন্ডার দা ব্যানিয়ান ট্রি। 

 আন্ডার দা ব্যানিয়ান ট্রি  ব্যান্ড দলটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যান্ড দলটির সদস্যরা দিনাজপুর রক ফেস্টে ২০১৯ সালে অংশগ্রহণ করে।

এ বিষয়ে জানতে চাইলে ব্যান্ড দলটির গিটারিস্ট ও ভোকাল এএফ শুভ বলেন, আমরা বেশিরভাগ সময় ক্যাম্পাসের প্রোগ্রামগুলোতে পারফর্ম করে থাকি। তাছাড়াও ক্যাম্পাসের বাইরে আমরা দিনাজপুর রক ফেস্ট, দিনাজপুর পলিটেকনিকাল ইনস্টিটিউটসহ বিভিন্ন জায়গায় পারফর্ম করেছি।

তিনি আরও বলেন, আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করি। দিনাজপুরের বাহিরে প্রথমবারের মতো হাবিপ্রবির ব্যান্ড হিসেবে আমন্ত্রণ পেয়েছি। এতে আমরা অনেক আনন্দিত। আমাদের প্রত্যাশা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয় যে উন্নত পড়াশোনা এবং গবেষণার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও প্রসিদ্ধ তা দেশের সকল স্থানে তুলে ধরার চেষ্টা করা।

উল্লেখ্য, থাইল্যান্ড থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

গবেষণা: বিতর্ক অর্থায়নের নয়, আস্থার
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে চাঁদাবাজি-অস্ত্র প্রদর্শন: যুবদল নেতা নাজমুলসহ ১৯ জ…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই আন্দোলন নিয়ে এমপি নিলোফার মনির নতুন বয়ান
  • ০২ জুলাই ২০২৬
আবু জাফরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ছাত্রদলের
  • ০২ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন ১৭ জুলাই …
  • ০২ জুলাই ২০২৬
সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি
  • ০২ জুলাই ২০২৬