আবু জাফরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ছাত্রদলের

০২ জুলাই ২০২৬, ০৬:৩৫ PM
আবু জাফরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ছাত্রদলের

আবু জাফরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ছাত্রদলের © সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথমদিনে ৯টি শিক্ষাবোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে আলিম ও আর কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পরীক্ষার্থীরা।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়েছে। পরীক্ষা শেষে বেলা ১টায় অভিভাবক ও পরীক্ষার্থীদের পানি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে ফুল ও পানি গ্রহণ করেন এবং ছাত্রদলকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, সায়রা চন্দ্রা চাকমা সারা, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল ছাত্রসংসদের নির্বাচিত সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন, আলামিন আকন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বিল্লাল সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬