শিক্ষা ও গবেষণায় একসঙ্গে কাজ করবে খুবি ও জবি

১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
খুবি উপাচার্যের সাথে জবি উপাচার্যের সাক্ষাৎ

খুবি উপাচার্যের সাথে জবি উপাচার্যের সাক্ষাৎ © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য প্রফেসর ড. সাদেকা হালিম সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা শিক্ষা ও গবেষণায় একসঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

এ সময় উপাচার্য তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানী হিসেবে আপনার নেতৃত্বে ইউজিসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিক-নির্দেশনা পাবে বলে আমার বিশ্বাস। একইসঙ্গে উপাচার্য হিসেবে আপনার নেতৃত্বে জবি আরও বেশি বিকশিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

আরও পড়ুন: কর্মের মাধ্যমে স্মার্টনেস তুলে ধরতে হবে: খুবি ভিসি

ইউজিসি সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে বদলে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক উন্নয়নের প্রশংসা করেন এবং তার গৃহীত উদ্যোগ ও কর্মপরিকল্পনাকে সাধুবাদ জানান। এ দুটি বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে চুক্তি স্বাক্ষরে (এমওইউ) আগ্রহ প্রকাশ করেন। উপাচার্যও তার আগ্রহকে স্বাগত জানান।

এরপর উপাচার্য তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) শুভেচ্ছা উপহার দেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল জব্বার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ধ্বংস করা হচ্ছে আ’লীগ আমলের বহুল আলোচিত ইভিএম মেশিন
  • ০৭ নভেম্বর ২০২৬
দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান: শনাক্ত হওয়া ৬ ছাত্রীকে অভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইউএনও কার্যালয়সহ পাঁচ দপ্তরে চুরি
  • ০৭ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রশাসনিক রদবদলের উদ্দেশ্য রাজনীতি নয়, শিক্ষার উন্নয়ন : নোব…
  • ০৭ নভেম্বর ২০২৬
আলোচনায় পরিস্থিতি না সামলে গভীর রাতে ছাত্রীনিবাসে পুলিশ দিয়…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950