বাহ্যিক নয়, কর্মের মাধ্যমে স্মার্টনেস তুলে ধরতে হবে: খুবি ভিসি

১১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন খুবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন খুবি উপাচার্য © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১; তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের  স্মার্ট সিটিজেন হতে হলে নিজেকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর হতে হবে। শুধু বাহ্যিকভাবে স্মার্ট হলে হবে না, কর্মের মাধ্যমেই নিজেদের স্মার্টনেস তুলে ধরতে হবে।

সোমবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক হোসনে আরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে একটি অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। এর সুনাম ও ভাবমূর্তি রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও অবদান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মী কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞাতা অর্জন করতে পারে। কার্যসম্পাদনের সর্বশেষ কৌশল অর্জন করতে পারে। ফলে তার কাজটিও দক্ষতার সাথে করতে পারে। তাই প্রশিক্ষণ হলো কর্মীর সাফল্যের চাবিকাঠি।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে পর বিভিন্ন বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সিএসই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম, সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আরিফুল ইসলাম।

ফুটবল খেলা শেষ, জয় উদযাপন নিয়ে রাবিতে সংঘর্ষ, আহত ২
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬