সড়ক দুর্ঘটনায় আহত বশেমুরবিপ্রবি ছাত্রী মারা গেছেন

১০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
বশেমুরবিপ্রবির লোগো ও শিক্ষার্থী সুমাইয়া সুমি

বশেমুরবিপ্রবির লোগো ও শিক্ষার্থী সুমাইয়া সুমি © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী সুমাইয়া সুমি মারা গেছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুমাইয়া সুমি এ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

এর আগে, বৃহস্পতিবার মাহেন্দ্র ও ভ্যানের সংঘর্ষের ঘটনায় তিনি আহত হন। পরে মাথা ও কানে গুরুতর আঘাতপ্রাপ্ত সুমাইয়া সুমিকে হাসপাতালে ভর্তি করা হয়। 

খুলনার সদরে একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন সুমাইয়া ‍সুমি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শেখ শাহাবুদ্দিনের মেয়ে তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এসিসিই বিভাগের শিক্ষক ড. মো. কামরুজ্জামান বলেন, সুমাইয়ার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখের। মেধাবী এই শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

৯২ দেশের ১,২৬৩ চলচ্চিত্র থেকে নির্বাচিত ১৮টি দেখানো হলো গাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের আদলে ২০ সুবিধা চান মাদ্রাসা শিক্ষকরা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৯৯ বিচারককে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, করুন আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬