আদালতের আদেশ কারাগারে পৌঁছলেও মুক্তি পাননি জবি ছাত্রী খাদিজা

২০ নভেম্বর ২০২৩, ১২:৩৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
খাদিজাতুল কুবরা

খাদিজাতুল কুবরা © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী খাদিজাতুল কুবরার জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পরও মুক্তি পাননি তিনি। এতে সোমবার (২০ নভেম্বর) সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে তার।

গত ১৬ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন। এই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা।

এর আগে, ২০২০ সালের অক্টোবরে খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়। অনলাইনে সরকার বিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক মামলা করে পুলিশ।

আরও পড়ুন: জবি শিক্ষার্থী খাদিজার জামিন

একটি মামলার বাদী নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম। অন্যটির বাদী কলাবাগান থানার এসআই আরিফ হোসেন।

২০২২ সালের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

বায়োমেট্রিক হাজিরা, স্কুলে ঢোকা-বেরোনোর তথ্য যাচ্ছে অভিভাব…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়, ফরম পূরণের শেষ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬