অবরোধ সমর্থনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল

১২ নভেম্বর ২০২৩, ০৭:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
অবরোধ সমর্থনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল

অবরোধ সমর্থনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল © টিডিসি ফটো

সারাদেশে বিএনপির ডাকা চতুর্থ ধাপের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে ক্যাম্পাসের বাইরে মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট হতে চেয়ারম্যান বাড়ি মোড় পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হুসাইন এবং সদস্য মামুন সরকারের নেতৃত্বে মো. ইসরাফিল হোসাইন, খায়রুল বাশার মন্ডল ও মো. শিশিরসহ অন্যান্য নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

মিছিলে নেতাকর্মীরা 'ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'এই মূহুর্তে দরকার, খালেদা জিয়ার সরকার', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো' স্লোগান দেন।

ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হুসাইন বলেন, আমাদের একদফা দাবি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের আজকের কর্মসূচী। যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা পালন করবো। আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে করবো।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ, ব্যবস্থা…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence