শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজিস্ট্রেশন অনলাইনে

০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ PM
উইকিস্কলার

উইকিস্কলার © টিডিসি সম্পাদিত

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করতে আয়োজন করা হচ্ছে ‘উইকিস্কলার ২০২৭’। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ‘কৌতূহল থাকুক অফুরন্ত, জ্ঞান হোক বিকশিত’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে নিবন্ধনের শেষ সময় আগামী ১২ ডিসেম্বর ২০২৬।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জ্ঞান ও মেধা যাচাই করা হবে কয়েকটি ধাপে। এতে অনলাইন, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ অনলাইন প্রতিযোগিতা, ২ জানুয়ারি ২০২৭ আঞ্চলিক প্রতিযোগিতা এবং ৩ এপ্রিল ২০২৭ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় শীর্ষ ১০ জন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ীদের দেওয়া হবে ই-রিডার। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকছে সম্মাননা ও স্বীকৃতির ব্যবস্থা।

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে উইকিস্কলারের ওয়েবসাইটে। নিবন্ধনের শেষ সময় ১২ ডিসেম্বর ২০২৬।

হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের ৩০ রানের লিড
  • ০৭ নভেম্বর ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • ০৭ নভেম্বর ২০২৬
চুয়েটের রেজিস্ট্রারকে অব্যাহতি
  • ০৭ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
  • ০৭ নভেম্বর ২০২৬
৪ শিক্ষকের ৭ শিক্ষার্থী, এইচএসসিতে পাস করেননি কেউ
  • ০৭ নভেম্বর ২০২৬
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950