সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ PM
দুর্ঘটনা

দুর্ঘটনা © সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাত বাংলাদেশির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু মারা গেছে।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই পরিবারের একাধিক সদস্যসহ সাত বাংলাদেশির মৃত্যুতে স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের ৩০ রানের লিড
  • ০৭ নভেম্বর ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • ০৭ নভেম্বর ২০২৬
চুয়েটের রেজিস্ট্রারকে অব্যাহতি
  • ০৭ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
  • ০৭ নভেম্বর ২০২৬
৪ শিক্ষকের ৭ শিক্ষার্থী, এইচএসসিতে পাস করেননি কেউ
  • ০৭ নভেম্বর ২০২৬
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950