জবি উপাচার্যের মৃত্যুতে ইবি উপাচার্যের শোক

১১ নভেম্বর ২০২৩, ০৬:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও প্রয়াত জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক

ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও প্রয়াত জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শনিবার (১১ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. ইমদাদুল হকের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে উপাচার্য বলেন, একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও উদ্ভিদবিজ্ঞানী হিসাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এছাড়াও, পৃথক পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তাঁরা শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক শনিবার (১১ নভেম্বর) ভোরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এর আগে, চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তিনি ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান।

বাংলা কিউআর পেমেন্টে টাকা জমা নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে আসিয়ান কাপের দল ঘোষণা বাংলাদেশের
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বরাদ্দ দেবে ইউজিসি, আড়াই মাসেও চাহিদাপত্র পাঠায়নি র…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, বিক্রি করতেন মাছ’— ফজলুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ, পরবর্তী নির…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬