জবি উপাচার্যের মৃত্যুতে তিনদিনের শোক, ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১১ নভেম্বর ২০২৩, ০১:১১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
জবি উপাচার্যের মৃত্যুতে তিনদিনের শোক

জবি উপাচার্যের মৃত্যুতে তিনদিনের শোক © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার এবং আগামী দুই দিন (রবিবার ও সোমবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

শনিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বেলা ১২ টায় উপাচার্যের জানাজা অনুষ্ঠিত হওয়ার পূর্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এই ঘোষণা দেন। মরহুমের দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রঙ্গাণে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

শনিবার ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. ইমদাদুল হক।

এর আগে গত সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ড. ইমদাদুল হকের কোলন ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসা নিতে তিনি গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন।

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
  • ০৩ জুলাই ২০২৬
অসফাইডে বাতিল রোনালদোর গোল 
  • ০৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence