বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক বদরুজ্জামান

০৮ নভেম্বর ২০২৩, ০২:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া

অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্যের (ভিসি) রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। 

এর আগে অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের পর্যটন শিল্পের বিকাশেও কাজ করেছেন। 

ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, তিনি সবাইকে নিয়ে ববির উন্নয়ন ঘটাতে চান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি এবং ছাত্র শিক্ষকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে কাজ করে যাবেন।

এর আগে গত রোববার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি শূন্য হয়। সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন গত চার বছর ধরে এ দায়িত্ব পালন করেছেন।

রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি আমিন উল্যাহ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‎জবি ভিসির পিএসের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬