অবরোধবিরোধী মিছিল করল ঢাকা কলেজ ছাত্রলীগ

০৮ নভেম্বর ২০২৩, ০১:১৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
ঢাকা কলেজ ছাত্রলীগের মিছিল

ঢাকা কলেজ ছাত্রলীগের মিছিল © টিডিসি ফটো

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে মিছিল করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৮ নভেম্বর) এই কর্মসূচির তীব্র প্রতিবাদ জানিয়ে নিউমার্কেট, নীলক্ষেত এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।

সকাল এগারোটার দিকে ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের নেতাকর্মীরা এই মিছিল বের করেন। এরপর বেলা সাড়ে এগারোটার দিকে উত্তর ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, আন্তর্জাতিক ছাত্রাবাস, আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাস এবং শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ছাত্রলীগের নেতাকর্মীরাও মিছিল নিয়ে মিরপুর সড়কে অবস্থান নেয়।

আরও পড়ুন: ছাত্রলীগের পদে থেকে বিয়ে, দাওয়াতে গেলেন সাদ্দাম-ইনানও

মিছিলটি ঢাকা কলেজের আবাসিক এলাকা থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে নীলক্ষেত হয়ে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্বিবদ্যালয়ের মধুর ক্যান্টিনের দিকে চলে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন,  বিএনপি ও জামাত-শিবির পরিকল্পিতভাবে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য অবরোধ-হরতালের মত সহিংস কর্মসূচি দিয়েছে। তারা হিংস্রতার প্রতীক স্বরূপ বিভিন্ন যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে। এতে করে দেশের অগ্রগতি যেমনভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে তেমনি সাধারণ মানুষজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনভাবেই বিএনপি জামাতের অপক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবেনা।

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬