অনলাইন জুয়া-হুন্ডির ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক করে ঢাকা কলেজের বিজ্ঞপ্তি

০৭ নভেম্বর ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ফটো

অনলাইনে গ্যাম্বলিং, বেটিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংসহ বিভিন্ন সাইবার অপরাধের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

অধ্যক্ষ্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অনলাইন গ্যাম্বলিং, বেটিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং হন্ডির মাধ্যমে সংঘটিত অবৈধ লেনদেন মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পর্যালোচনায় অনলাইন গ্যাম্বলিং, বেটিং, ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং হন্ডির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হওয়ার দৃষ্টান্ত উঠে এসেছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। এছাড়া এসব অবৈধ লেনদেনে জড়িত হয়ে জনগণ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। 

এতে আরও বলা হয়, দেশীয় আইন অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ডলার কেনাবেচা করা বা বিনিয়োগ করা নিষিদ্ধ। এছাড়া, গ্যাম্বলিং, বেটিং, ক্রিপ্টোকারেন্সি এবং হন্ডির লেনদেনও বাংলাদেশের অনুমোদিত নয়। এসব ফরেক্স ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ফাঁদে পড়ে তরুন সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তাদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছে। তাই কলেজের একাদশ, দ্বাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের উপরোক্ত বিষয়ে না জড়ানো জন্য সচেতন থাকার জন্য বলা হলো।

অসফাইডে বাতিল রোনালদোর গোল 
  • ০৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence