অবরোধ উপেক্ষা করে চলবে কুবির ৩টি নীল বাস

০৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
আজ থেকে চলবে কুবির ৩টি  নীল বাস

আজ থেকে চলবে কুবির ৩টি নীল বাস © সংগৃহীত

শিক্ষার্থীদের সমালোচনার মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিনটি নীল বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বন্ধ থাকবে রাতের পরিবহণ সেবা। যাবে না কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়েও। ফলে পুলিশ লাইনস ও টমছম ব্রিজ থেকেই ওঠানামা করতে হবে শিক্ষার্থীদের। 

রোববার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুল সূত্রে এ তথ্য জানা গেছে৷ 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৮টি নিজস্ব নীল বাস ও ৭টি বিআরটিসির লাল বাস রয়েছে। গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭৭তম (জরুরি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভার পর নীল বাদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় ক্যাম্পাসে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। 

এ বিষয়ে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল আলম বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে কাল থেকে ৩ রুটে ৩টি নীল বাস চলাচল করবে।

আরও পড়ুন: অবরোধে বন্ধ কুবির নিজস্ব বাস, ক্ষোভ শিক্ষার্থীদের

তিনি জানান, সকাল ৮.১৫ মিনিটে ধর্মপুর থেকে ক্যাম্পাস অভিমুখে ১টি, সকাল ১০.০০ টায় পুলিশ লাইন থেকে ১ টি, টমছম ব্রীজ থেকে ১ টি, ধর্মপুর থেকে ১ টি বাস চলাচল করবে। এছাড়াও দুপুর ২.০০ টায় ক্যাম্পাস থেকে শহরমুখী ২ টি এবং বিকাল ৫.০০ টায় ৩ টি নীল বাস চলাচল করবে।

রাতের বাস চালুর বিষয়ে তিনি বলেন, রাতে বাসে অনেক ছাত্র-ছাত্রী থাকে। তাই অনাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আপাতত রাতের বাস বন্ধ রাখা হয়েছে। আপাতত এইভাবে চলবে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

অন্তবর্তী সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জকে ময়মনসিংহ থেকে যারা বের করেছে, তাদের অভিশাপ দিলে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছা…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শেষ দিনে ‘শেষ বিকেলের উৎসব’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬