কুবির মূল ফটকে ছাত্রদলের তালা

০৫ নভেম্বর ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
কুবির মূল ফটকে ছাত্রদলের তালা

কুবির মূল ফটকে ছাত্রদলের তালা © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রদল। জানা যায়,  বিএনপির ১ দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়।

রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় অবরোধের সমর্থনে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ'র নেতৃত্বে মূল ফটকের ৪টি প্রবেশ মুখে তালা ঝুলানো হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা এসে মূল ফটকে তালা ঝুলিয়ে চলে যান। 

34450aee-bce3-400c-a098-c8c232f0361d

মূল ফটকে কর্তব্যরত আনসার সদস্য বাদল জানান, সকাল সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল করে কয়েকজন এসে মূল ফটকের চারটি প্রবেশ মুখে চারটি তালা ঝুলিয়ে চলে যায়। তাদের কে জিজ্ঞেস করা হলে, আপনারা কারা? তখন তারা একজন ছাত্রদলের সভাপতি পরিচয় দেন। এর কিছুক্ষণ পর দুই শিক্ষকের নির্দেশে আমরা তালাগুলো ভেঙ্গে ফেলি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানান, আমি সকালে খবর পাই কিছু সংখ্যক ছেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ৪টি তালা ঝুলিয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে যাই। তবে তারা ছাত্রদলের কিনা এ বিষয়টি আমি নিশ্চিত নই। আমরা এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৩ জুলাই ২০২৬
অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসিতে স্কাউট-বিএনসিসি মোতায়েনের নির্দেশ, বসানো হচ্ছে শে…
  • ০৩ জুলাই ২০২৬
মারধর ঠেকাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল গ্রিল মিস্ত্রির, অভিযুক্…
  • ০৩ জুলাই ২০২৬
ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিনে, শেষ বিদায়ের প্র…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence