নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে কোচিং সংশ্লিষ্টরা: শিক্ষামন্ত্রী

০৪ নভেম্বর ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে। নোট গাইড ও কোচিং ব্যবসায়ীরা তা করছে। তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে তারা গুজব ছড়াচ্ছে।

শনিবার (৪ নভেম্বর) ইডেন কলেজের ১৫০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার হাতে আমরা একটি যুগ উপযোগী শিক্ষানীতি পেয়েছি পাশাপাশি ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা একটি জাতীয় শিক্ষাক্রম  প্রনয়ণ করেছি। ২১ শতকের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সন্তানদের গড়ে তোলার জন্য। তারা যেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারে। নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে। নোট গাইড ও কোচিং ব্যবসায়ীরা তা করছে।  তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে। 

ডা. দীপু মনি আরও বলেন, অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে  কিছু কিছু রাজনৈতিক দল অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে। সবাইকে বলব গুজবে কান দেবেন না। সত্য জেনে নেবেন। আমরাও যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি।  নতুন শিক্ষাক্রম আমাদের এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সেই পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের কথায় কান দেবেন না। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব।

ডিআইইউর ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেয়ারম্যান প্রার্থীকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি সাবেক যুবদল…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এবার ‎জাকসুর উদ্যোগে চালু হলো ‘শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
অন্তবর্তী সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জকে ময়মনসিংহ থেকে যারা বের করেছে, তাদের অভিশাপ দিলে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছা…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬