নজরুল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ভাস্কর্য স্থাপন

১৯ অক্টোবর ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
শেখ রাসেলের ভাস্কর্য

শেখ রাসেলের ভাস্কর্য © সম্পাদিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ষাটতম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

বুধাবর (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল শিশু পার্কে ভাস্কর্যটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

এরপর উপাচার্য শেখ রাসেলের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া মাদ্রাসাছাত্রী মারা গেছে

শেখ রাসেলের ভাস্কর্য স্থাপনের প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলেন, শেখ রাসেল আমাদের কাছে নিষ্পাপের প্রতীক। তিনি সবসময় আমাদের স্মৃতির মণিকোঠায় থাকবেন। শেখ রাসেলের ভাস্কর্যটি যেখানে স্থাপিত হয়েছে সেই শেখ রাসেল শিশুপার্কটির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 

তিনি আরো বলেন, ইতোমধ্যে পার্কের সীমনা প্রাচীরের কাজ প্রায় শেষ। শিশুদের জন্য মুক্তমঞ্চও করা হয়েছে। তাদের জন্য বিভিন্ন রাইড স্থাপন করা হবে। শেখ রাসেল শিশুপার্ক হবে শিশুদের খেলাধুলো ও শরীরচর্চার অবাধ বিচরণক্ষেত্র।

রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
৩৫২ বারের প্রচেষ্টায় মিলল চাকরি, তবুও নাখোশ যুবক 
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে সুযোগ পেলেন ১১২৪ চিকিৎসক, চার…
  • ০৭ নভেম্বর ২০২৬
হলো না রোমাঞ্চকর সমাপ্তি, বৃষ্টিবিঘ্নিত জয় ভারতের
  • ০৭ নভেম্বর ২০২৬
৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950