নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের লোগো ও ওয়েবসাইট উদ্বোধন

১৮ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের লোগো ও ওয়েবসাইট উদ্বোধনে অতিথিবৃন্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের লোগো ও ওয়েবসাইট উদ্বোধনে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলনের লোগোর উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সম্মেলনের লোগো ও ওয়েবসাইট উদ্বোধন করেন চিফ প্যাট্রন এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক  ড. সৌমিত্র শেখর। 

লোগো উন্মোচন করে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটা পরিবেশ চাই যেখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে। সে লক্ষ্য নিয়ে আমরা শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনকে মটো ধরে সামনে এগিয়ে যাচ্ছি। 
এসময় তিনি দেশী ও বিদেশি সকল গবেষক, জ্ঞানী গুণীদের সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।

50e328ba-65b6-41cd-b8c9-72d58d00dbf0

সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব তানিয়া আফরিন তন্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ড. জিল্লুর রহমান পল। 

এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেটার ৯৯ ভাগ শেয়ার দান করতে চান মার্ক জাকারবার্গ, ফের আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, টেনে তুললেন …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩৭৩৫ কোটি টাকা ঋণ দিচ্ছে …
  • ০৭ নভেম্বর ২০২৬
কার্যালয়ের সামনেই বিএনপি কর্মীদের ওপর আ.লীগের হামলা, ৩ জনের…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাবির কোনো শিক্ষার্থী স্বজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারে, বিশ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950