জবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সেমিনারের আয়োজন

১৮ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আয়োজিত সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আয়োজিত সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) 'ফাইটিং ইনইকুয়ালিটি ফর রেজিলেন্ট ফিউচার' শিরোনামে সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে উন্নয়ন আছে,উন্নয়ন বৈষম্যও আছে৷ বৈষম্য না কমাতে পারলে উন্নয়নের সুফল পাওয়া কঠিন। 

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের৷ এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট দুর্যোগে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত অধিবাসীদের মানবাধিকার লংঘিত হচ্ছে৷ এর দায় উন্নত বিশ্বকে নিতে হবে৷ 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। তিনি বলেন, দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ মানুষ। তার মধ্যে জেলে,মহিলা ও বৃদ্ধ রয়েছে৷ 

আরও পড়ুন: নতুন উদ্যোক্তা তৈরিতে বুয়েট-চবিসহ ১০ বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’

আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় দক্ষতা তৈরী হয়েছে বলা হয়। কিন্তু সকল দুর্যোগ মোকাবেলায় সমানভাবে দক্ষতা তৈরী হয়নি। 

এছাড়া আলোচকের বক্তব্যে বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান বলেন, বাংলাদেশে জনঘনত্ব বেশি হলেও যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এটি হবে সবচেয়ে বড় সম্পদ। এর জন্য দরকার সঠিক জ্ঞান,সঠিক খাবার,সুপেয় পানি ও সঠিক বাসস্থান ইত্যাদি। 

সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগের মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগ অনেক অনুষ্ঠান করে৷ একাডেমিক দিক থেকেও বিভাগের শিক্ষকরা অনন্য অবদান রেখে যাচ্ছেন। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার। 

এই আয়োজনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল,সহকারী প্রক্টর নিউটন হাওলাদার ও মো. মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
৩৫২ বারের প্রচেষ্টায় মিলল চাকরি, তবুও নাখোশ যুবক 
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে সুযোগ পেলেন ১১২৪ চিকিৎসক, চার…
  • ০৭ নভেম্বর ২০২৬
হলো না রোমাঞ্চকর সমাপ্তি, বৃষ্টিবিঘ্নিত জয় ভারতের
  • ০৭ নভেম্বর ২০২৬
৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950