দুর্গাপূজায় দশ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

১৮ অক্টোবর ২০২৩, ০৮:১০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) © ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,আগামী ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর প্রশাসনিক ও ২৫ অক্টোবর পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের আগে ও পরে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সর্বমোট ১০ দিনের ছুটি পাবেন শিক্ষার্থীরা। 

ছুটি শেষে আগামী ২৯ অক্টোবর থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু  হবে বলে জানান মোহাম্মদ আলী।

আবাসিক হল কবে নাগাদ বন্ধ হবে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাঁকী বলেন, ছুটি যেহেতু অল্প আর অনেক শিক্ষার্থী এই ছুটিতে বাসায় যাবে না। অনেকেই আবার হলে চাকুরির প্রস্তুতি নিচ্ছে।তাই প্রতিবারের ন্যায় এবারও আবাসিক হল খোলা থাকবে।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬