ঢাকা কলেজে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা

১৭ অক্টোবর ২০২৩, ০৩:০০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা

সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা কলেজে ‘সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের উচ্চমাধ্যমিকের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের ৬ নম্বর শ্রেণীকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে এক পৃষ্ঠা তাৎক্ষণিকভাবে লিখে জমা দেন। পরবর্তীতে যাচাই-বাছাই এর মাধ্যমে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী নির্ধারণ করা হয়। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামীকাল আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। 

শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মোহসেন উদ্দিন ফিরোজ জানান, শেখ রাসেল দিবস- ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঢাকা কলেজের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৮ অক্টোবর (বুধবার) সকাল এগারোটায় ঢাকা কলেজের শহিদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ খেলা দেখানো বন্ধের অভিযোগ ছাত্রদলের, শিবিরের দাবি—…
  • ০৩ জুলাই ২০২৬
সাদাপাথরে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকের চাপায় সড়কে ঝড়ল দুই বন্ধুর প্রাণ
  • ০৩ জুলাই ২০২৬
শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence