ক্লাস চলাকালীন সময়ে জবি ক্যাম্পাসে খেলাধুলায় নিষেধাজ্ঞা

০৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস- পরীক্ষা চলাকালীন সময়ে খেলাধুলায় নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় আঠারো হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীর তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুবই ছোট। ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে খেলাধুলা করলে ক্লাস ও পরীক্ষায় বিঘ্ন ঘটে। এছাড়াও চলাচলে অসুবিধা হয়। এজন্য সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে (বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনের খোলা জায়গাসহ অন্যান্য খোলা জায়গায়) কোন প্রকার খেলাধুলা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। 

আরও পড়ুন: গুচ্ছের বিশেষ ভর্তি শেষ বিকেলে, শূন্য ৬৯০ আসনে ভর্তি কীভাবেএ

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বলি খেলার জন্য ছিল এক ধূপখোলা মাঠ তা তো খেয়ে দিয়েছেন, শিক্ষার্থীরা তাদের শরীর মন ভালো রাখতে ছোট ক্যাম্পাসে খেলা করে, তাতেও আপনাদের সমস্যা। দুইটার পর সব বাস ছেড়ে দেয়, ৩ টার দিকে শিক্ষার্থীরা খেলা করবে কখন? দিয়ে রাখছেন টুর্নামেন্ট, শিক্ষার্থীরা প্র্যাকটিস করবে কখন? তার থেকে সব বাদ দিয়ে বলে দেন পড়াশোনা বাদে আর কিছু হবে নাহ।

ট্যাগ: জবি
সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা কমল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম নিয়োগে সরকারি চাকরির বেতন কীভাবে নির্ধারণ হবে, নবম প…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬