নজরুল বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হলেন অভিনেতা বৃন্দাবন দাস

১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
বৃন্দাবন দাস

বৃন্দাবন দাস © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে যোগদান করেন তিনি। উক্ত বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামালউদ্দিন বৃন্দাবন দাসের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে তিনি একটি বিশেষ কোর্স পড়ানোর জন্য নিযুক্ত হয়েছেন। এ কোর্সের নাম স্ক্রিপ্ট রাইটিং। এতে তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও নিউ মিডিয়া বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ দেবেন।

যোগদানের পর তাৎক্ষণিক অনুভূতি জানিয়ে তিনি বলেন, শিক্ষক হিসেবে যোগদানের অনুভূতি সত্যি আনন্দদায়ক। দীর্ঘদিন ধরে এই অঙ্গনে আমি কাজ করছি। এখন ছাত্র-ছাত্রীরদের মাঝে আমার ক্যারিয়ারের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়েছি। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে যদি আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পারি, তাতেই আমার স্বার্থকতা।

বৃন্দাবন দাস নাট্যকার হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) পুরস্কার পেয়েছেন। তিনি চার শতাধিক নাটক ও ধারাবাহিক রচনা করেছেন।

ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence