জবি শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের রাকিব। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কোতোয়ালি থানায় মামলা করেন তিনি।

মামলায় পাঁচ আসামি হলেন- প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিম রহমান জয়, অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিভাগীয় ছাত্রলীগের সহসভাপতি মৃদুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হাসান।মামলার আসামিরা সকলেই শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইনের অনুসারী।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী শিক্ষার্থী রাকিব বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে পড়াশোনা শেষ করে ক্যাফেটেরিয়ায় খাবার খেয়ে টিস্যু নেওয়ার জন্য কাউন্টারের দিকে গেলে ১ নম্বর আসামি সোহান উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। ধাক্কা দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি তাকে গালাগাল করেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন এসে তার ওপর অতর্কিত হামলা করে তাকে জখম করেন।

পরে সেখান থেকে দৌড়ে পালিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে গিয়ে আশ্রয় নেন এবং বিষয়টি নিয়ে প্রক্টর বরাবর অভিযোগ করেন।

মামলার বাদী রাকিব বলেন, ক্যাফেটেরিয়ায় আমি টিস্যু নিতে গেলে পেছন থেকে সোহান আমাকে বলে, ‘এই সরে দাঁড়া।’ আমি তাকে বলি, তুই করে কেন বলছেন? আপনি কোন ব্যাচ? এ কথা জিজ্ঞেস করায় সোহানসহ তার পাঁচ-ছয়জন বন্ধু আমার ওপর হামলা করে। এরপর সন্ধ্যা নাগাদ বাসায় যাওয়ার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এলে ২০ থেকে ২৫ জন আমার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে শরীরের বিভিন্ন স্থান জখম করে।

এদিকে মামলার প্রধান আসামি সোহানুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মামলার বিষয়ে কোতোয়ালি থানার ওসি শাহিনুর রহমান জানায়, ভুক্তভোগী মামলা করেছে আজকে। আমরা ঘটনাটি তদন্ত করে খুব শিগগিরই ব্যবস্থা নেব।

বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence