এপিএ মূল্যায়নে চমক দেখাল নজরুল বিশ্ববিদ্যালয়

০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪ তম অবস্থানে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর জানান, ১০০ নম্বরের মধ্যে ৮৪.১৭ নম্বর পেয়ে গত অর্থ বছরের চেয়ে ১৫ ধাপ এগিয়েছে বিশ্ববিদ্যালয়টি। 

এর আগে ২০২১-২২ অর্থবছরে ৫৯.০৩ নম্বর পেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিলো ২৯। তারও আগে ২০২০-২১ অর্থবছরে ৩ এর নিচে নম্বর পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তলানিতে অবস্থান ছিল নজরুল বিশ্ববিদ্যালয়ের। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, এপিএতে উন্নতি আমাদের প্রশাসন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের লক্ষ্য ছিল প্রথম দশের মধ্যে জায়গা করে নেওয়া। সে প্রত্যাশা অনেকটা পূরণ হলেও আমাদের লক্ষ্য অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950