ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু 

০৪ আগস্ট ২০২৩, ০৭:৫২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
রুদ্র চন্দ্র সরকার

রুদ্র চন্দ্র সরকার © ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টা পাঁচ মিনিটের সময় রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত শিক্ষার্থীর নাম রুদ্র চন্দ্র সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। 

রুদ্রের সহপাঠী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্নব সরকার বলেন, গত ২২ তারিখে ডেঙ্গু জ্বর এ আক্রান্ত হয় রুদ্র। এরপর ক্লাস-পরীক্ষা শেষ করে বাড়ি চলে যায়। তার সাথে যোগাযোগ করার পর জানতে পারি যে, রুদ্র রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। 

অর্নব আরও বলেন, গতকাল তাকে হাসপাতালে দেখতে গিয়ে জানতে পারি, তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তার চিকিৎসাধীন ডাক্তার জানায় যে তার কিডনিতে সমস্যা এবং  নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে তার ফুসফুসে পানি জমেছে। ওই মুহুর্তেই তাকে রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউ 'তে ভর্তি করা হয় এবং গতকাল রাতে তাকে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেই তার মৃত্যু হয়েছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬