সাংবাদিককে বহিষ্কার করে অক্ষমতার পরিচয় দিয়েছে কুবি প্রশাসন: জবিসাস

০৩ আগস্ট ২০২৩, ১০:৪৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
কুবির সাংবাদিককে বহিষ্কারের নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

কুবির সাংবাদিককে বহিষ্কারের নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি © ফাইল ছবি

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অক্ষমতার পরিচয় দিয়েছে আখ্যায়িত করে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)। বুধবার (২ আগস্ট) জবিসাসের আহবায়ক আবু সাঈদ চৌধুরী ও সদস্য সচিব অপূর্ব চৌধুরী এক যৌথ বিবৃতিতে অবিলম্বে  বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি গত ৩১ জুলাই মার্কেটিং বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করার অভিযোগ এনে কুবিসাসের অর্থ সম্পাদক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ সেই অনুষ্ঠানের একটি অডিও ফুটেজে স্পষ্টত শোনা গেছে গণমাধ্যমে প্রকাশিত 'দুর্নীতি হচ্ছে বলেই দেশ উন্নত হচ্ছে বক্তব্যটি।

তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে এভাবে সাংবাদিককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের বিষয়টিতে কার্যত কুবি প্রশাসনের অক্ষমতা প্রকাশ পেয়েছে। প্রশাসনের অক্ষমতার রেষ কোনোভাবেই সাংবাদিকের ওপর দিয়ে যেতে পারেনা। অবিলম্বে এই বহিষ্কারদেশ প্রত্যাহার করে ইকবালকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। নাহলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেব।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। যা কোনভাবেই মেনে নেওয়ার মত নয়। কুবি প্রশাসনের এই অহেতুক সিদ্ধান্তকে প্রতিরোধের মাধ্যমেই এই সংস্কৃতি ধ্বংস করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, যেন ভবিষ্যতে এমন চিন্তাও কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন না করে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬