ঢাকা মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সবুজায়ন জোরদারে মাউশির চিঠি

০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ PM
ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম জোরদারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চিঠি

ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম জোরদারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চিঠি © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম জোরদার করতে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কমিটি গঠন এবং প্রতিদিনের সমাবেশে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরি।

রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেয়া ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা, পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সভাপতি আহমদ সোহেল মনজুরের সভাপতিত্বে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি এবং ঢাকা উত্তর-ঢাকা দক্ষিণ কর্পোরেশনের আওতাভুক্ত ২০টি অঞ্চলের অঞ্চলভিত্তিক কমিটির টিম লিডারদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগরীর প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

নির্দেশনাগুলো হলো, প্রত্যেক শ্রেণি শাখার শিক্ষার্থী প্রতিনিধি ও বিএনসিসি-রোভার স্কাউট-গার্লস গাইড-রেড ক্রিসেন্ট সদস্যদের সমন্বয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন করতে হবে।

বৃক্ষরোপণের জন্য প্রত্যেক শ্রেণি শাখার শিক্ষার্থী প্রতিনিধি ও বিএনসিসি-রোভার স্কাউট-গার্লস গাইড-রেড ক্রিসেন্ট সদস্যদের সমন্বয়ে সবুজায়ন কমিটি গঠন করতে হবে।

প্রতিদিন অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির বার্তা দিতে হবে।

টেকসই সয়াবিন উৎপাদনে গাকৃবি এবং জাপানের জিরকাসের মধ্যে গবেষ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ ‍দিলেন জাস্টিন ট্রুডো
  • ০৮ নভেম্বর ২০২৬
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি, এনটিআরসিএর শিক্ষক নিয়োগ, এমপিওভুক্তি, অবসর…
  • ০৮ নভেম্বর ২০২৬
গ্রাম পুলিশের মহাসমাবেশে নিহত জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950