মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শূন্য পদে নিয়োগকৃত শিক্ষকদের অনুদানভুক্তকরণ, শিক্ষক ও পদবীর তথ্য সংশোধন এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একটি আলাদা শাখা খোলা এবং স্থায়ী কর্মকর্তা নিয়োগের আবেদন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আবেদনে বলা হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অনুদানভুক্তকরণ, অনুদানপ্রাপ্ত শিক্ষকদের নাম, পদবী, জন্ম তারিখ, ব্যাংক হিসাব সংশোধন এবং মারা যাওয়া কিংবা অবসরপ্রাপ্ত শিক্ষকদের অনুদান শিট থেকে নাম কর্তনসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট কার্যক্রম ত্বরান্বিত করার প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐকাজোটের মহাসচিব মো: রেজাউল হক এবং চেয়ারম্যান মো: শামসুল আলম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আলাদা শাখা খোলার এই আবেদন দাখিল করেছেন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দাখিলকৃত এই আবেদনটি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।