এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অবসর ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত সংসদীয় কমিটির

০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ PM
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক © সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার টাকা পেতে ভোগান্তি কমানোর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠকে বিষয়টি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, কমিটির ২য় সভায় বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রাপ্তি সংক্রান্ত অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে তাগিদ প্রদান করা হয়। বৈঠকে হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকের প্রাধান্য দিয়ে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ প্রদানের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির আজকের বৈঠকে ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও জানান, প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী এই সিদ্ধান্তের আওতায় রয়েছেন। আজকের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে বলে আশা করছি।

বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মোছা. তাহসিনা রুশদীর এমপি, মো. সেলিমুজ্জামান মোল্যা এমপি, মো. জাহান্দার আলী মিয়া এমপি, বীথিকা বিনতে হোসাইন এমপি, মো. মুজিবুর রহমান এমপি এবং আতিকুর রহমান মোজাহিদ এমপি অংশগ্রহণ করেন।

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি, এনটিআরসিএর শিক্ষক নিয়োগ, এমপিওভুক্তি, অবসর…
  • ০৮ নভেম্বর ২০২৬
গ্রাম পুলিশের মহাসমাবেশে নিহত জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা
  • ০৮ নভেম্বর ২০২৬
শীর্ষ ২ শতাংশ গবেষকদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানের…
  • ০৮ নভেম্বর ২০২৬
এশিয়া কাপে ভারতীয় দলে বড় পরিবর্তন
  • ০৮ নভেম্বর ২০২৬
৫ দিনের মধ্যে তথ্য পাঠাতে সব স্কুল-কলেজকে জরুরি বার্তা মাউশ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950