জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তি আবেদন শুরু আজ

০২ আগস্ট ২০২৩, ১২:৩৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আজ বুধবার (২ আগস্ট) থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) শ্রেণিতে ভর্তির আবেদন। বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে। এরপর ওই ফরমসহ আবেদন ফি জমা দিতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের http://app1.nu.edu.bd/ এর Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬