জবি শিক্ষার্থী মেহেদীর পরিবারকে ১২ কোটি টাকা দিতে রুল

০১ আগস্ট ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
মেহেদী হাসান শাওন

মেহেদী হাসান শাওন © ফাইল ফটো

রাজধানীর গেণ্ডারিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওনকে কেন ১২ কোটি টাকা ক্ষতিপূরণ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নিহতের বাবার পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১ আগস্ট) হাইকোর্টে এ রুল জারি করেন। সেই সঙ্গে ঢাকা জেলা প্রশাসনকে পুরো ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ওয়াসা ও তিতাসকে এ ঘটনার কারণ নিয়ে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

আইনজীবী মনিরুজ্জামান লিংকন জানিয়েছেন, নির্ধারিত সময়ের পর তারা দ্রুত এ রুল শুনানির উদ্যোগ নেবেন।

এর আগে গত ১ মে সকাল সোয়া ৯টার দিকে ধূপখোলা বাজারে রাস্তার পাশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ৮ জন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তারা হলেন, মুদি দোকানদার আব্দুর রহিম (৫০), তার মেয়ে মিম আক্তার (২১) ও নাতি আলিফ (২), ডিমের দোকানদার মো. রাশেদ (৩০), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান(২৩), শাড়ি দোকানদার আলী হোসেন (৩০), পথচারী সাহেরা বেগম (৬৫) এবং মো. সোহেল (৪৮)।

মেহেদীর শরীরের ৩০ ভাগ দগ্ধ ছিল। তিনি গেণ্ডারিয়া ডিস্ট্রিলারি রোডের একটি মেসে থাকতেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী। মেহেদী মারা যান ৬ মে ভোর সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়।

৫ দিনের মধ্যে তথ্য পাঠাতে সব স্কুল-কলেজকে জরুরি বার্তা মাউশ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সবুজায়ন জ…
  • ০৮ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অবসর ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত স…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভূমিকম্পে কাঁপল জাপান, হতাহতের সংখ্যা ২০ 
  • ০৮ নভেম্বর ২০২৬
১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ স…
  • ০৮ নভেম্বর ২০২৬
‘সাধারণ মানুষের দোরগোড়ায় স্বার্থসেবা পৌঁছে দিতে সরকার কাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950