২২ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু আজ

০১ আগস্ট ২০২৩, ০৮:০৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়

জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে দুপুর ১২টায় এ প্রক্রিয়া শুরু হয়ে চলবে চারদিন। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তারিখ প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ১ আগস্ট হতে ৪ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে ১ আগস্ট দুপুর ১২টা হতে ৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মূল কাগজপত্র জমা দেওয়া যাবে ২ আগস্ট থেকে ৫ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে।

এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এর আগে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলে গত ২৫ জুলাই পর্যন্ত। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence