সাত কলেজ

‘কলেজ ও বিষয়’ পেতে ৪৫ হাজার ৬২০ আবেদন

৩১ জুলাই ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ

ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য কলেজ ও বিষয় পছন্দের আবেদন সময় শেষ হয়েছে। এবার ১৪ দিনে তিনটি ইউনিটে মোট ৪৫ হাজার ৬২০ টি আবেদন জমা পড়েছে। 

সোমবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা পাশ করেছেন তারাই বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের আবেদন করতে পারছেন।

তিনি আরও বলেন, কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ গত ১৬ জুলাই বিকাল ৩ টায় শুরু হয়ে গতকাল ৩০ জুলাই বিকাল ৩টায় শেষ হয়েছে। এবার মোট ৪৫ হাজার ৬২০টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৭৭৩টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৭ হাজার ৩২০টি এবং বাণিজ্য ইউনিটে ১১ হাজার ৫২৭টি বিষয় ও কলেজ পছন্দের আবেদন জমা পড়েছে।

আরও পড়ুন: সাত কলেজ: ৬ দফা দাবিতে নীলক্ষেত মোড়ে ছাত্র ফ্রন্টের মানববন্ধন 

কবে নাগাদ মনোনয়ন তালিকা প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিটের ডিনদের সাথে আমার কথা হয়েছে। সকলের সিদ্ধান্ত অনুযায়ী সামনের আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে (সম্ভাব্য)। কেননা এই মুহূর্তে গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে যদি আমরা ভর্তি কার্যক্রম শুরু করি তবে মার্কশিটসহ অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের ঝামেলা পোহাতে হবে। তবে আবেদনের সময়সীমা বাড়ানোর কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি  শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়৷ এর পর থেকে এসব কলেজের একাডেমিক সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে৷

একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close