২২ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের ভর্তি চলবে ৪ দিন

৩১ জুলাই ২০২৩, ০৯:৪৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়

জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) থেকে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তারিখ প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ১ আগস্ট হতে ৪ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে ১ আগস্ট দুপুর ১২টা হতে ৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মূল কাগজপত্র জমা দেওয়া যাবে ২ আগস্ট থেকে ৫ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে।

এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এর আগে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলে গত ২৫ জুলাই পর্যন্ত। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬