৬ টাকায় শিঙাড়া মিলবে বিএল কলেজের ক্যান্টিনে, খিচুড়ি ২৫

৩১ জুলাই ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
রোববার বিএল কলেজের ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে

রোববার বিএল কলেজের ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে © টিডিসি ফটো

দীর্ঘদিন বন্ধ থাকার পরে পুনরায় উদ্বোধন হলো খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ক্যান্টিন। রোববার (৩০ জুলাই) পুনরায় এর উদ্বোধন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সমীর কুমার দেব, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা। এর মধ্য দিয়ে কলেজের ৩৫ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

এখানে ৬ টাকায় শিঙাড়া, ৭ টাকায় সামুচা, ৮ টাকায় পরোটা, ২৫ টাকায় খিচুড়িসহ সূলভ মূল্যে বিভিন্ন পদের খাবার পাওয়া যাবে বলে জানিয়েছেন ক্যান্টিন মালিক।

এর আগে গত ১৭ জানুয়ারি ক্যান্টিন পরিচালনার জন্য আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। আগেও বিএল কলেজে ক্যান্টিন থাকলেও বিভিন্ন সমস্যার কারণে ১৯৮৯ সালে সেটি বন্ধ হয়ে যায়।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬