খুবিতে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু

২৩ জুলাই ২০২৩, ০৭:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
খুবি

খুবি © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথম বর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ২৩ জুলাই (রবিবার) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট এর মাধ্যমে নির্ধারিত ফি (৫ হাজার টাকা) প্রদান করে সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম পর্যায়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশীট আগামী ২৬ জুলাই (প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশীট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।

আরও পড়ুন: ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল নিয়ে সুখবর নেই

প্রাথমিক ভর্তি ফি অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি-গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না।

এছাড়াও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘মাইগ্রেশন স্টপ’ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেলে বেতন নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ০৮ নভেম্বর ২০২৬
নভেম্বরের প্রথম সাতদিনে দেশে রেমিট্যান্স এল ৮৭৮ কোটি ডলার
  • ০৮ নভেম্বর ২০২৬
বাটলারের অসুস্থতায় অনিশ্চয়তা, বিকল্প কোচ খুঁজছে বাফুফে
  • ০৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: স্বৈরতন্ত্রের মুক্তির দিন
  • ০৮ নভেম্বর ২০২৬
১০৫০ ইউনিয়নে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারিখ জানাল ইসি
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950