১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল নিয়ে সুখবর নেই

২৩ জুলাই ২০২৩, ০৫:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সুখবর দিতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষ করতে না পারায় কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষকরা এখনো খাতা মূল্যায়নের কাজে শেষ করতে পারেনি। খাতা মূল্যায়ন শেষে সেগুলো এনটিআরসিএতে পাঠাতে হবে। এরপর ফল তৈরির কাজ শুরু হবে।

ওই সূত্র আরও জানায়, পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষ না করা পর্যন্ত ফল প্রকাশের বিষয়ে কোনো সুখবর দেওয়া সম্ভব নয়। কেননা খাতা মূল্যায়ন শেষে ফল তৈরি করতেও অনেক সময় প্রয়োজন হবে। এই অবস্থায় আগস্টের মধ্যে ফল প্রকাশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলমান রয়েছে। পরীক্ষকদের খাতা পাঠানোর কাজ শেষ হলে ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করতে।

প্রসঙ্গত, গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী। গত ৫ মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৭ হাজার ২৭৪ জন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭ হাজার ৫৬০ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেলেও ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী এ পরীক্ষা দিয়েছিলেন।

চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬