কুবি শিক্ষকের মৃত্যুতে অবহেলার অভিযোগ তুললেন শিক্ষার্থীরা

২৩ জুলাই ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুবিতে পরিসংখ্যান সমিতির মানববন্ধন

কুবিতে পরিসংখ্যান সমিতির মানববন্ধন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা’র মৃত্যুতে চিকিৎসকের দায়িত্বে ‘অবহেলা’র অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটির সহযোগী সংগঠন পরিসংখ্যান সমিতি।

এ সময় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের চিকিৎসকের ‘দায়িত্বে অবহেলার’ প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয়ে আধুনিক মেডিকেল সেন্টার স্থাপনের দাবি করা হয়। রোববার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়েছে।  

এর আগে পরিসংখ্যান বিভাগের করিডোর থেকে একটি মিছিল বের করেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর থেকে প্রধান ফটক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে আবাসিক ডাক্তার নিয়োগ, মেডিকেল সেন্টারের ডাক্তারদের অপসারণ, ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতকরণ, শিক্ষকের নামে সব সুযোগ-সুবিধা সম্বলিত মেডিকেল সেন্টার স্থাপনের দাবি জানান তারা। 

এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, কুমেকের অবহেলার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও শিক্ষকের প্রাপ্য আর্থিক প্রণোদনা এক মাসের মধ্যে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তারা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে ফের আন্দোলনে নামার কথা জানিয়েছেন তারা।

গত ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬
পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না’— গোপালগঞ্জ প্রসঙ…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক …
  • ১৮ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর কোটালীপাড়ায় আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা-কর্…
  • ১৮ নভেম্বর ২০২৬
কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬