২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আজ থেকে, করতে হবে ডোপ টেস্ট

২২ জুলাই ২০২৩, ০৮:০৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ শনিবার(২২ জুলাই)। আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রথম ধাপে চলবে এই ভর্তি কার্যক্রম। শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মাহবুবুল হাকিম বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি তাদের মেরিট অনুযায়ী নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয় নির্বাচিত করেছে। ২৫ জুলাই পর্যন্ত চলবে প্রথম ধাপে অনলাইন ভর্তি। নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে নির্বাচিত বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভর্তি নিশ্চায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভর্তি নিশ্চায়ন শেষে ২৩ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও এসএসসির ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। পরবর্তীতে গুচ্ছ কমিটির নির্দেশনা অনুযায়ী সশরীরের উপস্থিত থেকে শিক্ষার্থীরা ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিবে। ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দেয়ার তারিখ পরে জানানো হবে।’

গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২২ জুলাই হতে ২৫ জুলাইয়ের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২২ জুলাই দুপুর ১২টা হতে ২৫ জুলাই রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

মূল কাগজপত্র জমা দিতে হবে ২২ জুলাই দুপুর ১২টা হতে ২৬ জুলাই বিকেল ৪টার মধ্যে। এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence