খুবির সাবেক ট্রেজারার ফকির আবু হোসেন আর নেই

০৯ জুলাই ২০২৩, ০৬:২৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক ট্রেজারার ফকির আবু হোসেন দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার(৯ জুলাই) দুপুরে নিজ বাড়িতে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. মাহমুদ হোসেন প্রাক্তন ট্রেজারার ফকির আবু হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।

উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ ফকির আবু হোসেন ২০০৯ সালের ২৪ জুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ট্রেজারার হিসেবে যোগদান করে চার বছর দায়িত্ব পালন করেন।

মাদ্রাসার ১২ শতাধিক বাঁশ-গাছসহ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৮ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
  • ০৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ?
  • ০৮ নভেম্বর ২০২৬
রাজধানীতে এবার ফ্লাইওভার থেকে থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি স…
  • ০৮ নভেম্বর ২০২৬
বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নারীদের ভিডিও ধারণের অভিযোগে যুবকক…
  • ০৮ নভেম্বর ২০২৬
দেড় বছর বয়সে ‘চুরি’, দত্তক নিয়েছিলেন ডাচ দম্পতি—৪৫ বছর পরও …
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950