রাজধানীতে এবার ফ্লাইওভার থেকে থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত 

০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ PM
পল্লবী থানা

পল্লবী থানা © সংগৃহীত

রাজধানীতে ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে বিস্ফোরিত ককটেলের একটি অংশের আঘাতে থানার ভেতরে সাবেক র‌্যাব সদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের সময় থানার গেটের ভেতরে থাকা এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

এর আগে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বীর উত্তম শামসুল আলম সড়কে বিস্ফোরিত ককটেলটি সিআইডি কার্যালয়ের ভেতরে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি গাড়ির ওপর পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পৃথক স্থানে পাঁচটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেন শিক্ষার্থী ও ঘটনাস্থলে উপস্থিত লোকজন।

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে আসছে ইউজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
স্বামীর পা ধরেও টিকল না সাত বছরের সংসার
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ১২ শতাধিক বাঁশ-গাছসহ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৮ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950