জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১৫

০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ PM
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরিফের সামনে থেকে একটি মিছিল বের হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা চলছিল।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির আরেকটি পক্ষ কদমতলী এলাকায় এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ বলেন, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ছিল। দুই পক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ইয়ামালের ৭ ব্যালন ডি’অর জয়েও অবাক হবেন না রাশফোর্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
পরীক্ষায় ভালো ফল করায় নবম শ্রেণি পড়ুয়া ছেলেকে বিএমডব্লিউ উপ…
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি
  • ০৭ নভেম্বর ২০২৬
নিকডু-চমেক হাসপাতালে বন্ধের পথে ডায়ালাইসিস সেন্টার, ঝুঁকিতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শিবিরে সুখবর, আসছেন হামজা-ফারহান
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন পড়ল দ্বিগুণেরও বেশি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950