ছুুটি শেষে কুবি খুলছে রোববার, ফিরছেন শিক্ষার্থীরা 

০৮ জুলাই ২০২৩, ০৬:০০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঈদ-উল-আজহার ১২ দিনের দীর্ঘ ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে রোববার (৯ জুলাই)। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রিয়জনদের সঙ্গে ঈদ করে ইতোমধ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ফেরা শুরু করেছেন। আবাসিক হলের শিক্ষার্থীরা নির্বিঘ্নে হলগুলোতে আসছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বেড়েছে শিক্ষার্থীদের আনাগোনা।

তবে সনাতন ধর্মাবলম্বী ও যাদের বন্ধের পর পরীক্ষা আছে, তারা আগে থেকেই আবাসিক হলে ছিলেন বলে জানা গেছে। 

ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরা বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সজীব বলেন, ‘আমি যখন আসি, তখন ক্যাম্পাস অনেকটাই ফাঁকা ছিল। ইতিমধ্যে অনেকে ক্যাম্পাসে চলে এসেছে, অন্যরাও চলে আসবে। ঈদ পরবর্তী সময়ে আবারও বন্ধুদের দেখা পেয়ে অনেক ভালো লাগছে। আগের মতো গল্প-আড্ডায় সবাই মেতে উঠছি।

ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬